1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দক্ষিণ চট্টগ্রামের সম্ভাবনার দ্বার খুলবে বড়হাতিয়া গ্যাস ফিল্ড-সংসদে জোর দাবি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

দক্ষিণ চট্টগ্রামের সম্ভাবনার দ্বার খুলবে বড়হাতিয়া গ্যাস ফিল্ড-সংসদে জোর দাবি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া একটি পাহাড়ি জনপদ, যার পশ্চিমাংশে রয়েছে পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলা। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এ এলাকায় বহু বছর আগে তেল ও গ্যাসের সম্ভাব্য মজুদের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে অনুসন্ধানমূলক খনন কার্যক্রম পরিচালিত হলেও রহস্যজনক কারণে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। এমনকি খননকূপটি সীসা দিয়ে ঢালাই করে স্থায়ীভাবে সিলগালা করা হয় বলে স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে।

দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা এই গ্যাস ফিল্ডটি নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বড়হাতিয়ার বন্ধ হয়ে যাওয়া গ্যাস ফিল্ডটি পুনরায় পরীক্ষা-নিরীক্ষা ও পুনঃখননের দাবি উত্থাপন করেন।
তিনি বলেন, এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি, শিল্পায়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বড়হাতিয়া গ্যাস ফিল্ড পুনরায় চালু করা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। যথাযথ ভূতাত্ত্বিক জরিপ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুনরায় অনুসন্ধান পরিচালনা করা হলে জাতীয় জ্বালানি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হবে।

স্থানীয়দের মতে, গ্যাস ফিল্ডটি চালু হলে শুধু লোহাগাড়া বা বড়হাতিয়া নয়, সমগ্র দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলাকাবাসী মনে করেন, স্থানীয় পর্যায় থেকে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সম্ভাবনাময় এই প্রকল্প বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। জনকল্যাণমুখী ও দূরদর্শী এ উদ্যোগের দ্রুত বাস্তবায়ন এখন বড়হাতিয়াবাসীর অন্যতম প্রত্যাশা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar