1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভাঙা সড়কে পানির ফাঁদ, ঝুঁকিতে হাজারো শিক্ষার্থীর যাতায়াত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ভাঙা সড়কে পানির ফাঁদ, ঝুঁকিতে হাজারো শিক্ষার্থীর যাতায়াত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৪২ জন খবরটি পড়েছেন
ভাঙা সড়কে পানির ফাঁদ

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্কুল রোডে অবস্থিত আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার সামনে দীর্ঘদিন ধরে সড়কের একটি বড় অংশ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পথচারী ও যানবাহনের চালকরা।


স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির এই অংশ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। অল্প বৃষ্টিতেই গর্তটি পানিতে তলিয়ে যায়। ফলে গর্তের গভীরতা বোঝা যায় না এবং দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।
এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, জনকল্যাণ বালক ও বালিকা বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী। পানি জমে থাকায় অনেক শিক্ষার্থীকে কাদাপানি মাড়িয়ে স্কুল-মাদ্রাসায় যেতে হয়। এতে তাদের পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে বর্ষাকালে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়রা জানান, সড়কটির গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা উপজেলা পর্যায়ের দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা বোর্ড পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া অদূরেই অবস্থিত দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, যেখানে জুনিয়র বৃত্তি পরীক্ষা ও এসএসসি বোর্ড পরীক্ষার কেন্দ্র। পরীক্ষা চলাকালে হাজারো পরীক্ষার্থী, অভিভাবক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই সড়ক ব্যবহার করতে হয়।

এ অবস্থায় এলাকাবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা দ্রুত সড়কটি সংস্কার, ভাঙা অংশ মেরামত এবং কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটবে এবং নিরাপদে চলাচল নিশ্চিত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar