1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান আলী গ্রেফতার - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড

বাঘারপাড়ায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান আলী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৮৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দুইটার দিকে নারিকেলবাড়ীয়া ইউনিয়নের মালঞ্চি গ্রামের বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

হাসান আলী কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তাঁর বিরুদ্ধে
কোনো মামলা নেই বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। হাসান আলীর ছেলে এনামুল কবির লিটন জানান, বুধবার দিবাগত রাত
দুইটার দিকে পুলিশ তাঁকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বন্দবিলা ইউনিয়ন পদযাত্রার কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনার মামলায় হাসান আলীকে আটক দেখানো হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, হাসান আলীকে বুধবার দিবাগত রাতে গ্রেফতার করা
হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar