1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে দাপট দেখিয়ে কেটে ফেলা হলো চলাচলের রাস্তা, দুর্ভোগে এলাকাবাসী - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

দুর্গাপুরে দাপট দেখিয়ে কেটে ফেলা হলো চলাচলের রাস্তা, দুর্ভোগে এলাকাবাসী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬৯ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে জনগণের চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় এলাকাবাসী।

সম্প্রতি উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পাইকপাড়া গ্রামে জনসাধারণের নিত্যদিনের চলাচলের কাচা রাস্তা কেটে ফেলার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ জানিয়েছে।

সরেজমিন গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবত সরকারী অনুদানে পাইকপাড়া মৌজাধীন রাস্তাটি বিভিন্ন প্রকল্পের আওতায় তৈরি করা হয়। স্থানীয়রা বলেন, এই রাস্তাটি শামসুদ্দিনের বাড়ি হতে সাহেদ মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ২০০ ফুট জায়গা স্থানীয় সোহেল মিয়া, সাহেদ আলী, রহমত আলী ও কাজল মিয়ার পরিকল্পনায় ও নির্দেশে জোরপূর্বকভাবে পেশীশক্তির প্রভাব দেখিয়ে রাস্তা থেকে মাটি কেটে অন্যত্র ফেলে দেয়। এভাবে তারা পুরো রাস্তাটির চিহ্ন মুছে দেয়। স্থানীয় এলাকাবাসী এসময় বাধা দিতে গেলে তাদের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে দমিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, রাস্তাটি ধ্বংস করে ফেলায় আমরা খুব দুর্ভোগ পোহাচ্ছি। আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাই, যেন রাস্তাটি আবার নির্মাণ করে দেয়া হয়। সেইসাথে যারা রাস্তা কেটে ফেলার মতো অপকর্মের সাথে জড়িত তাদের আইনের আওতায় নেয়ার দাবি জানাই।

অপর বাসিন্দা মামুন মিয়া ও মো: শাহজাহান বলেন, আমরা এলাকাবাসী সবাই এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সকলে মাননীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আমাদের দুর্ভোগ নিরসন করুন।

রাস্তা কেটে ফেলায় এলাকাবাসী বর্তমানে জমির আল দিয়ে চলাচল করছেন। স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরাও চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে।

এই ঘটনায় গত ২৯ জুন দুর্গাপুর উপজেলা প্রশাসনের কাছে একটি অভিযোগপত্র দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar