নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল ২০২৭-২৮ অর্থবছর থেকে একবারেই বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সংশ্লিষ্ট সূত্র বলছে, দুই ধাপে বাস্তবায়নের পরিবর্তে একবারে কার্যকর করলে আইবাস (iBAS) সিস্টেমে বেতন সমন্বয়ের জটিলতা এড়ানো যাবে।
সংশ্লিষ্ট সূত্রের মতে, দুই ধাপে পে স্কেল বাস্তবায়ন করলে ব্যয় বাড়ার পাশাপাশি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষও তৈরি হতে পারে। তবে একবারে বাস্তবায়ন করা হলেও জাতীয় বেতন কমিশনের সুপারিশের তুলনায় বেতনের হার কমানো হতে পারে।
অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত বেতন ৬০ থেকে ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এদিকে জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের জন্য চূড়ান্ত সুপারিশ তৈরির লক্ষ্যে গঠিত কমিটির সভা সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।