1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কিশোরগঞ্জে পোল্ট্রি খাতে ন্যায্য মূল্যের দাবিতে খামারিদের স্মারকলিপি - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

কিশোরগঞ্জে পোল্ট্রি খাতে ন্যায্য মূল্যের দাবিতে খামারিদের স্মারকলিপি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

৬ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্টাফ রিপোর্টার।

ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্য নিশ্চিতকরণসহ ৬ দফা দাবিতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন জেলার পোল্ট্রি খামারিরা। একই সঙ্গে পোল্ট্রি শিল্পকে চলমান সংকট থেকে রক্ষায় সরকারের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ), কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন উপজেলার শতাধিক পোল্ট্রি খামারি।

স্মারকলিপিতে খামারিরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে উৎপাদন ব্যয়ের তুলনায় ডিম ও পোল্ট্রি পণ্যের বাজারমূল্য অস্বাভাবিকভাবে কম থাকায় তারা চরম লোকসানের মুখে পড়েছেন। সরকারি নির্ধারিত খামার পর্যায়ে প্রতি ডিমের মূল্য ১০ টাকা ৮০ পয়সা হলেও বাস্তবে ৭ থেকে সাড়ে ৭ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেন তারা।

তারা আরও বলেন, খাদ্য, বাচ্চা, ওষুধ ও ভ্যাকসিনের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় ক্রমাগত বাড়ছে। ফলে অনেক খামারি ব্যাংক ও এনজিওর ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আর্থিক সংকটে পড়েছেন এবং অনেকেই খামার বন্ধ করার উপক্রম হয়েছেন।

খামারিদের দাবি, বহুজাতিক কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, ন্যায্য বাজারমূল্য নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও মাঝারি খামারিদের টিকিয়ে রাখতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

তারা সতর্ক করে বলেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে দেশের পোল্ট্রি শিল্প মারাত্মক সংকটে পড়বে, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সাদেকুর রহমান, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, মো. শহীদ মল্লিক, মো. নুরুল আরেফিন লিংকন, আব্দুল ওয়াদুদ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. সুলতান কবির, হাফেজ আব্দুর রশিদসহ জেলার বিভিন্ন পর্যায়ের খামারি ও সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar