1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: পাবনার ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: পাবনার ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৩৫ জন খবরটি পড়েছেন

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানিয়েছেন, তাঁর পরিচালিত বিভিন্ন অভিযানের ভিডিও ও কার্যক্রম দেখে মাননীয় প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন। এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদারভাবে চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন।

তিনি জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাতের সুযোগ পান তিনি। এ সময় মাঠ পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত অভিযান, ভোক্তা অধিদপ্তরের জনবল সংকট, পদোন্নতির দীর্ঘসূত্রতা এবং কাজের বিভিন্ন বাস্তব চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। এবং প্রয়োজনীয় নোট নেন বলেও দাবি করেন তিনি।

মাহমুদ হাসান রনি আরও জানান, দেশের ৬৪ জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে নিবেদিতপ্রাণ ১৫ জন কর্মকর্তার সঙ্গে তাঁকেও এ বিশেষ সাক্ষাতে আমন্ত্রণ জানানো হয়। সেখানে প্রধানমন্ত্রী তাঁর কাজের প্রশংসা করেন। এবং জনস্বার্থে পরিচালিত কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ বিষয়ে মাহমুদ হাসান রনি আরও জানান, পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে তাঁর স্বীকৃতি একদিন না একদিন আসে। তিনি ভবিষ্যতেও ভোক্তাদের স্বার্থ রক্ষায় একই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar