1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহী প্রশাসনের - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহী প্রশাসনের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৪ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
বুধবার (২২ জুলাই), দুপুর ২টা ৩১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহীতে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক আছে। একই সঙ্গে গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় কিংবা মজুদ না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসন, রাজশাহীর পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয় করতে হবে এবং বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি তেল কিনে মজুদ করলে বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

জেলা প্রশাসন জানায়, সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করা হচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি কিংবা মজুদদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ মানুষকে গুজবে বিভ্রান্ত না হয়ে কেবল নির্ভরযোগ্য ও সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar