1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় নির্মাণের অল্পদিনেই বেহাল পুটিবিলা–পান্ত্রিশা সড়ক, ঝুঁকিতে জনজীবন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লোহাগাড়ায় নির্মাণের অল্পদিনেই বেহাল পুটিবিলা–পান্ত্রিশা সড়ক, ঝুঁকিতে জনজীবন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৯৮ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার (২৩ জুলাই), দুপুর ১টা ১৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা–পান্ত্রিশা সড়কে নতুন করে সংস্কারের অল্প সময়ের মধ্যেই বেহাল দশা সৃষ্টি হয়েছে। সড়কের একটি সেতুর সংযোগস্থলে ইট উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং রাস্তার একাংশ ধসে পড়ছে। এতে প্রতিদিন হাজারো পথচারী ও যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, সেতুর একপাশের ইটের সলিং উঠে গিয়ে নিচের মাটি সরে গেছে। ফলে রাস্তার কিনারা ভেঙে বড় ধরনের ফাঁক তৈরি হয়েছে। যেকোনো সময় ভারী যানবাহন বা অসাবধানতাবশত চলাচলকারী মানুষ বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণ বা সংস্কারের কিছুদিনের মধ্যেই এমন অবস্থা সৃষ্টি হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। তারা জানান, উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থ ব্যয়ের পরও যদি এত দ্রুত সড়ক ক্ষতিগ্রস্ত হয়, তবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, তদারকি সংস্থা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা মো. করিম বলেন, “নির্মাণকাজের মান খারাপ হওয়ায় অল্পদিনেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সময়মতো সংস্কার না করা হলে বর্ষাকালে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং প্রকল্পের নির্মাণমান নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে টেকসই ও মানসম্মত নির্মাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar