1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১০৯ জন খবরটি পড়েছেন

রকি হাসান
স্টাফ রিপোর্টার

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোরগঞ্জে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে জেলার সদর উপজেলা ও পাকুন্দিয়ায় পৃথক এই দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় তুহিন (১০) নামের এক শিশু। নিহত তুহিন গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং তার বাবা বাংলাদেশ পুলিশের একজন সদস্য। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

একই সময়ে (সকাল ১১টার দিকে) ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এ কে মোস্তাফিজুর রহমান নামে এক মাইক্রোবাসচালক নিহত হন। নিহত মোস্তাফিজুর ঢাকার মিরপুরের কাফরুল এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানবাহনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক নিহত হন এবং মাইক্রোবাসের আরও ৬ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar