1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজাপুরে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই যাত্রীর - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

রাজাপুরে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই যাত্রীর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭৩ জন খবরটি পড়েছেন

ঝালকাঠি সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যায় এবং মাহিন্দ্রার চালকও পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার বড় কৈবর্তখালী সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা মেহেদী (২৪) এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাসিন্দা ও চরমোনাই কোরআন শিক্ষা বোর্ডের ইংলিশ শিক্ষক এবিএম আব্দুর রহিম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পাথরঘাটা থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যাওয়া একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয় এবং চারজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানিয়েছেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar