1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সঙ্গে শাখা ছাত্রদল কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুনফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ রায়পুরায় বাস ও পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত রাঙামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন BUP-এর শিক্ষার্থী সাদাফ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫২ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকেলে উপজেলার পায়রা ইউনিয়নের আড়পাড়া গ্রামের হোগলাবন পাওয়ার প্লান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মশিয়ার রহমান (৭৫) উপজেলার বাগদাহ গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। আহতরা হলেন নিহতের স্ত্রী মাফুজা বেগম (৩৮), ভ্যানচালক রুই দাস (৫৬), মোটরসাইকেলচালক ইব্রাহিম বিশ্বাস (৩০) এবং মোটরসাইকেল আরোহী মো. নয়ন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে পায়রা বাজার থেকে চলিশিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও ভ্যানে থাকা পাঁচজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মশিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অভয়নগর থানার ওসি এস. এম. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X