1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক দগ্ধ - bdtelegraph24.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গণভোটের রায় মানলে সরকারের পাশে থাকবে জামায়াত বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারকালে ১৬ লাখ টাকার ব্লেড জব্দ ভারতে পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে আনার পরিকল্পনা, বিজিবির হাতে আটক ২ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক সংকট: ত্রিমুখী চাপে ভারত চট্টগ্রামে খাবার খেতে নেমে পুলিশের পিকআপ ভ্যান হারালেন সদস্যরা দেউলিয়ার পথে বাংলাদেশের ব্যাংকিং খাত, হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি গোপালগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ: আসামি ছিনতাই, মোতায়েন ২১ প্লাটুন বিজিবি পোশাক শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা: জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক দগ্ধ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (১৭ নভেম্বর), রাত ১০টা ১৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর শহরের বেজপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর একটিতে আগুন ধরে নাদিম (২৫) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বেজপাড়া পূজার মাঠের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত নাদিম যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার সাকির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নাদিম মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে যশোর শহরের চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে বেজপাড়া পূজার মাঠের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পরপরই নাদিমের মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে তিনি দগ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে নাদিম হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar