1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ার বটতলী স্টেশনে ১০০ মিটারের জন্য থমকে আছে চার লেনের সুফল - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লোহাগাড়ার বটতলী স্টেশনে ১০০ মিটারের জন্য থমকে আছে চার লেনের সুফল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১৪ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রবিবার (২ আগস্ট), সকাল ৮টা ১২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরের বটতলী স্টেশন এলাকায় চার লেনের উন্নয়ন কাজ মাত্র ১০০ মিটার অংশে এসে থমকে গেছে। মহাসড়কের অন্যান্য অংশ চার লেনে উন্নীত হলেও এই সংকীর্ণ অংশটি বর্তমানে ‘বোতলনেক’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে, যার ফলে প্রতিদিন তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্কুল রোডের মাথা থেকে উত্তর দিকে প্রায় ১০০ মিটার সড়ক এখনো আগের মতোই সরু রয়ে গেছে। প্রতিদিন হাজারো যানবাহন এই অংশে এসে ধীরগতিতে চলতে বাধ্য হওয়ায় সময় ও জ্বালানি অপচয়ের পাশাপাশি জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, মহাসড়কের আশপাশের প্রায় সব অংশ প্রশস্ত করা হলেও রহস্যজনক কারণে এই অংশটি প্রকল্পের বাইরে রাখা হয়েছে।

বটতলী স্টেশন লোহাগাড়া উপজেলার প্রাণকেন্দ্র হওয়ায় এখানে ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও আন্তঃজেলা বাসস্টপেজ রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ ও শত শত যানবাহন এই পথ ব্যবহার করে। অথচ গুরুত্বপূর্ণ এই অংশে সড়ক সংকীর্ণ থাকায় চার লেন প্রকল্পের প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না বলে মনে করেন স্থানীয়রা।

পরিবহন চালকদের মতে, চার লেন থেকে হঠাৎ সরু সড়কে প্রবেশ করতে হওয়ায় যানবাহনের গতি কমে যায়। ভারী যানবাহন, বাস ও ট্রাক একসঙ্গে চলাচল করায় সামান্য একটি গাড়ি বিকল হলেও পুরো এলাকায় যান চলাচল অচল হয়ে পড়ে।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা জানান, উক্ত অংশটি স্থায়ীভাবে বাদ দেওয়া হয়নি। প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া শেষে পর্যায়ক্রমে অবশিষ্ট অংশের প্রশস্তকরণের কাজ সম্পন্ন করা হবে। তবে কাজ শুরু বা ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar