1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইউটিউব থেকে আয় করতে এখন লাগবে ৮ হাজার ঘণ্টা ওয়াচটাইম - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

ইউটিউব থেকে আয় করতে এখন লাগবে ৮ হাজার ঘণ্টা ওয়াচটাইম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১২০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কনটেন্ট নির্মাতাদের মনিটাইজেশন নীতিমালায় বড় পরিবর্তন আনছে ইউটিউব। নতুন নিয়মে বিজ্ঞাপন থেকে আয় করতে গত ১২ মাসে অন্তত ৮ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৯০ দিনে ২ কোটি শর্টস ভিউ অর্জন করতে হবে। নতুন নিয়ম আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা।

বর্তমানে বিজ্ঞাপন থেকে আয় চালুর জন্য ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম বা ১ কোটি শর্টস ভিউ প্রয়োজন। তবে ১ হাজার সাবস্ক্রাইবারের শর্ত অপরিবর্তিত থাকছে।

আগে থেকেই মনিটাইজেশন পাওয়া চ্যানেলগুলোর ক্ষেত্রেও শর্টস আয়ের নতুন শর্ত প্রযোজ্য হবে। নিয়মিত শর্টস আয় ধরে রাখতে ৯০ দিনে অন্তত ১ কোটি যোগ্য ভিউ লাগবে। সীমার নিচে নেমে গেলে সাময়িকভাবে শর্টসের আয় বন্ধ হবে, তবে প্রয়োজনীয় ভিউ ফিরে এলে তা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

ছোট নির্মাতাদের জন্য প্রাথমিক মনিটাইজেশন সুবিধাও রাখা হয়েছে। ৫০০ সাবস্ক্রাইবার, ৯০ দিনে তিনটি ভিডিও এবং ৩ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৩০ লাখ শর্টস ভিউ থাকলে এ সুবিধা পাওয়া যাবে। এ পর্যায়ে বিজ্ঞাপন থেকে আয় করা যাবে না; তবে ইউটিউব শপিং ও ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগ থাকবে।

ইউটিউব বলছে, শর্টসের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় নীতিতে এই পরিবর্তন আনা হচ্ছে। ২০২৪ সালে প্রতিদিন গড়ে ৭ হাজার কোটি শর্টস দেখা হলেও বর্তমানে তা ২০ হাজার কোটি ছাড়িয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar