1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪১ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, সকাল ১১টা ৪৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় বাসের পেছনে গরুবাহী একটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বাসের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গরুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কে থাকা একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও তিনজন।

প্রাথমিক তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে হানিফ (৩০) নামে একজন গরু ব্যবসায়ী এবং আলমগীর নামে ট্রাকের চালক রয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় ও ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় একটি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং আহত তিনটি গরুকে পরে জবাই করা হয়।

কালিয়াকৈর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar