1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটি-রাজস্থলী রুটে গাড়ি চলাচলে বাধা ও হুমকির প্রতিবাদে স্মারকলিপি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সঙ্গে শাখা ছাত্রদল কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুনফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ রায়পুরায় বাস ও পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত রাঙামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন BUP-এর শিক্ষার্থী সাদাফ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

রাঙামাটি-রাজস্থলী রুটে গাড়ি চলাচলে বাধা ও হুমকির প্রতিবাদে স্মারকলিপি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৬ জন খবরটি পড়েছেন

কামরুল ইসলাম, রাঙামাটি
বৃহস্পতিবার (২০ আগস্ট) ২০২৬, বিকেল ৪টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি-রাজস্থলী সড়কে যাত্রীবাহী পিকআপ ও জীপ চলাচলে বাধা, যাত্রী নামিয়ে দেওয়া এবং চালক-মালিকদের হুমকির প্রতিবাদে নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচলের দাবি জানিয়েছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো। এ দাবিতে বুধবার (১৯ আগস্ট) রাঙামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনটির নেতারা।

রাঙামাটি যাত্রীবাহী পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেড এবং রাঙামাটি জেলা কার, মাইক্রোবাস ও পিকআপ-জীপ গাড়ি চালক শ্রমিক ইউনিয়নের নেতারা যৌথভাবে এই স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন। এছাড়া পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর কাছেও স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় দুই থেকে তিন বছর ধরে রাঙামাটি থেকে রাজস্থলী রুটে নিয়মিত যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে দুই সংগঠন গত ১৬ আগস্ট থেকে পিকআপ ও জীপের মাধ্যমে এই রুটে যাত্রী পরিবহন চালুর সিদ্ধান্ত নেয়।

অভিযোগে বলা হয়, ১৬ আগস্ট সকাল ৭টার দিকে চট্টগ্রাম ও রাউজান থেকে আসা কিছু ব্যক্তি এবং চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি ও চালক সমিতির লোকজন সড়কে বাস দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় পিকআপ ও জীপ থেকে যাত্রী নামিয়ে দেওয়া হয় এবং কয়েকটি গাড়ি আটকে রাখা হয়। ১৭ আগস্টও কাপ্তাইয়ের রাইখালী এলাকায় গাড়ি আটকে চালকদের হুমকি দেওয়া হয়।

সংগঠনগুলোর নেতারা দাবি করেন, পিকআপ-জীপ চলাচল অব্যাহত থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। এছাড়া রাঙামাটি থেকে কোনো কার বা মাইক্রোবাস রাউজানের ওপর দিয়ে চলতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে, যা মালিক-চালকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগের বিষয়ে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাঙামাটি যাত্রীবাহী পিকআপ মালিক সমিতির উপদেষ্টা মোহাম্মদ শাহিন আল মামুন ও নির্মল বড়ুয়া মিলন, সভাপতি প্রজেশ চাকমা, সাধারণ সম্পাদক লিটন চাকমা, রাঙামাটি জেলা কার, মাইক্রোবাস ও জীপ গাড়ি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক মো. দিদারুল আলমসহ অন্যান্য নেতারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X