1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কেউ অনিয়ম করলে ধরিয়ে দিবেন- যশোরের জেলা প্রশাসক - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

কেউ অনিয়ম করলে ধরিয়ে দিবেন- যশোরের জেলা প্রশাসক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬১ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর)  প্রতিনিধি।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন,’ উন্নয়ন ও অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে প্রতিহত করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার কাজের ব্যাপারে আন্তরিক। প্রধানমন্ত্রী যেসব উদ্যোগ নিয়েছন, তা বাস্তবায়ন করতে হবে। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে জানাতে হবে। অধিকার আদায় করে নিতে হবে। 

তিনি বলেন, কেউ অনিয়ম করলে ধরিয়ে দিবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) যশোরের বাঘারপাড়ায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এদিন দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালি সরকার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকরী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, কৃষি কর্মকর্তা নাসরিন জাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক , যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে চারাগাছ বিতরণ করেন প্রধান অতিথি।

 এদিন বিভিন্ন প্রতিষ্ঠানে দুই হাজার ২৫টি গাছ বিতরণ করা হয়।

এর আগে উপজেলা পরিষদ সংলগ্ন মহিরন গ্রামে পৌরপার্ক ও উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত পুকুরের উন্নয়ন কাজের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar