1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩৮ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি
শুক্রবার (২১ আগস্ট), রাত ৮টা ২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্ট্যান্ড এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে ফেলে।

স্থানীয়রা জানান, মৌচাক স্ট্যান্ড এলাকা দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করেন। গত বৃহস্পতিবার এই এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ পারাপারের দাবিতে এলাকাবাসী সড়কে অবস্থান নেন। এর আগে একই দাবিতে মৌচাক স্কাউট স্কুলের শিক্ষার্থীরাও মহাসড়ক অবরোধ করেছিল।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “মৌচাক স্ট্যান্ড দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। দীর্ঘদিন ধরে ফুট ওভারব্রিজের দাবি জানিয়ে আসলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা সড়কে অবস্থান নিয়েছি।”

কর্তৃপক্ষের বক্তব্য

মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, “ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিটি স্থানীয়দের দীর্ঘদিনের। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

গাজীপুর কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, “ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar