1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে আরএমপির কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

রাজশাহীতে আরএমপির কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫১ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
শনিবার (২২ আগস্ট), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরুর ঐতিহাসিক স্মারক হিসেবে স্থাপিত নামফলকটি পুনঃস্থাপন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে আরএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে নামফলকটির উন্মোচন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। আরএমপির ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে এটি পুনরায় স্থাপন করা হয়।

আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, “রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর স্মারক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নামফলকটি স্থাপন করেছিলেন। সময়ের ব্যবধানে নামফলকটি ক্ষতিগ্রস্ত হয়ে বিলীন হয়ে যায়। আরএমপির ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্ব বিবেচনায় সেটি পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা ও কার্যক্রম শুরুর সঙ্গে জড়িত এ স্মারক শুধু একটি নামফলক নয়; এটি আরএমপির ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় পথচলার গুরুত্বপূর্ণ অংশ। ঐতিহাসিক এ স্মারক পুনঃস্থাপনের মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতীত ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানটির গৌরবময় পথচলার একটি অধ্যায় সংরক্ষিত হলো।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, সিটি কর্পোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈসা, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, মহানগর বিএনপি সভাপতি মামুনুর রশীদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar