মিনহাজ উল ইসলাম, টেলিগ্রাফ ডেস্ক || যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান উন্নয়নে ৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
স্থানীয় সরকার প্রকৌশল/প্রশাসনের আওতাধীন সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) শীর্ষক প্রকল্পের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় বরাদ্দপত্র স্থানীয় প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। প্রকল্পের অধীনে খানপুর খানপাড়া জামে মসজিদের উন্নয়ন বাবদ ৫ লাখ টাকা ও খানপুর ইদ্গাহ ময়দান উন্নয়নে ৪ লাখ টাকা বরাদ্দ করা হয়।
বরাদ্দসংক্রান্ত কাগজপত্র গ্রহণের সময় উপস্থিত ছিলেন খানপুর ইদ্গাহ কমিটির সভাপতি হাজী মতিয়ার রহমান, সহ-সভাপতি হাজী এ এইচ এম আজিজুল ইসলাম, কোষাধ্যক্ষ মাস্টার লিয়াকত আলী, ইউপি সদস্য ফেরদৌস খান সোহাগ, আরাফাত রহমান জুয়েল, মাস্টার আনারুল ইসলামসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, বরাদ্দের অর্থ দিয়ে খানপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। কাজটি সম্পন্ন হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ঈদের জামাতসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনের জন্য স্থানটি আরও উপযোগী হবে।