নিউজ ডেস্ক
রবিবার (২৩ আগস্ট ২০২৬), বিকেল ৪টা ১৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলো। এর আগে প্রথম টেস্টে ৯ উইকেটে জয় পেয়েছিল সফরকারী বাংলাদেশ।
ম্যাকাইতে অনুষ্ঠিত এই টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ মাত্র ৬৪ রানে অলআউট হয়। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২১০ রান সংগ্রহ করে। প্রথম ইনিংসে ১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯৫ রানে গুটিয়ে যায়।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রান করেন। এছাড়া মুশফিকুর রহিম অপরাজিত ২৯, তানজিদ হাসান তামিম ৯, তাসকিন আহমেদ ৮, তাইজুল ইসলাম ৭ ও হাসান মাহমুদ ২ রান করেন।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ৪টি উইকেট নেন। এছাড়া অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লায়ন ৩টি করে উইকেট শিকার করেন।