1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৬৪ জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব দিল সরকার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

৬৪ জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব দিল সরকার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২৫ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শুক্রবার (২৮ আগস্ট) ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন নিশ্চিত এবং সরকারি উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিগত সরকারের সময়ে বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দের নামে ব্যাপক দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। লুটপাটের অর্থের একাংশ বিদেশে পাচার এবং অন্য অংশ মাদকসহ সামাজিক অবক্ষয় ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কাজে ব্যবহৃত হয়েছে। এই প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। বিশেষ করে মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে তারা তদারকি করবেন।

দায়িত্ব ও কর্মপরিধি

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সব জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি করবেন দায়িত্বপ্রাপ্তরা। প্রয়োজনে তারা জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারবেন।

প্রজ্ঞাপনে ৬৪টি জেলার জন্য দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ইকবাল হাসান মাহমুদকে রাজশাহী ও নাটোর, সুলতান সালাউদ্দিন টুকুকে ঢাকা, মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে চট্টগ্রাম এবং হাবিবুর রশিদকে গাজীপুর ও নারায়ণগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য জেলায় বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar