1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নির্ধারিত সময়ের ২ ঘণ্টা আগেই কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দিল কর্তৃপক্ষ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

নির্ধারিত সময়ের ২ ঘণ্টা আগেই কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দিল কর্তৃপক্ষ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৯ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
শনিবার (২৯ আগস্ট), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার রাত ১০টায় গেটগুলো খোলার কথা থাকলেও পানির চাপ দ্রুত বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই রাত ৮টায় কর্তৃপক্ষ এগুলো খুলে দেয়। এর ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হ্রদের পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫.৬৪ ফুট এমএসএল (মিন সি লেভেল)। উল্লেখ্য, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির ৫টি ইউনিটের মাধ্যমে সর্বোচ্চ ২০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এই বিদ্যুৎ উৎপাদনের ফলে অতিরিক্ত আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা, হ্রদে পানির প্রবেশ ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত ও পানির উচ্চতার তারতম্যের ওপর ভিত্তি করে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হতে পারে।

কাপ্তাই হ্রদের পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে বড় ধরনের কোনো বন্যা বা ক্ষতিকর প্রভাব পড়বে না। তবে কর্ণফুলী নদীর জোয়ারের সময় পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ ও সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ১৮ জুলাই কাপ্তাই বাঁধের জলকপাটগুলো খোলা হয়েছিল। এক মাসের ব্যবধানে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে হ্রদের পানি পুনরায় বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষকে আবারও এই সিদ্ধান্ত নিতে হলো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar