1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮৩ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রবিবার (৩০ আগস্ট), সকাল ১১টা ১৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও টিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ আগস্ট) বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শনিবার (২৯ আগস্ট) রাতে সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাউজান রসুলাবাদ পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোজাফ্ফর আহমদ, আনোয়ার ও দেলোয়ারের বসতঘরসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের তথ্যমতে, এই অগ্নিকাণ্ডে তিন পরিবারের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর শনিবার রাতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ৬ বান টিন ও ১৮ হাজার টাকার চেক প্রদান করা হয়। সরকারি সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিন পরিবারের বসতঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

ইউএনও মো. বায়েজীদ-বিন-আখন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। ঘটনাস্থলে ইউপি সদস্য বশিরুল আলম শরীফসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar