1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্বামী হারানোর শোকে ১৫ বছর স্বেচ্ছাবন্দী সালেহা বেগম উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

স্বামী হারানোর শোকে ১৫ বছর স্বেচ্ছাবন্দী সালেহা বেগম উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (৩০ আগস্ট) ২০২৬, সন্ধ্যা ৬টা ৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী হারানোর শোকে দীর্ঘ ১৫ বছর ধরে জরাজীর্ণ বসতঘরে স্বেচ্ছাবন্দী থাকা সালেহা বেগমকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে পৌর শহরের নাচনাপাড়া এলাকার নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উদ্ধার কার্যক্রমে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম। দীর্ঘ ১৫ বছরে সালেহা বেগম একবারের জন্যও ঘরের বাইরে বের হননি এবং কারও সঙ্গে কথা বলেননি। চরম অস্বাস্থ্যকর পরিবেশে কাটানো এই দীর্ঘ সময়ে তার দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে প্রতিবেশী বা স্বজনদের কোনো ধারণা ছিল না।

স্থানীয়রা জানান, স্বামী আবুল কালামের মৃত্যুর পর থেকেই সালেহা বেগম নিজেকে ঘরের ভেতর গুটিয়ে নেন। দীর্ঘদিন ধরে তার মেয়ে লাকী বেগম তাকে খাবার দিয়ে আসছিলেন। অন্যদিকে ছেলে জিয়াউর রহমান নিজে যক্ষ্মায় আক্রান্ত হওয়ায় সাধ্য থাকা সত্ত্বেও মায়ের নিয়মিত দেখাশোনা করতে পারছিলেন না।

সালেহা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর খবরে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। তারা এই অমানবিক পরিস্থিতির অবসানে সন্তোষ জানানোর পাশাপাশি সালেহার উন্নত চিকিৎসা এবং স্থায়ী বসবাসের জন্য একটি নতুন ঘর নির্মাণের দাবি জানান।

প্রশাসনের উদ্যোগ

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সালেহা বেগমের যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে। চিকিৎসার পাশাপাশি তার নিরাপদ বসবাসের সুবিধার্থে একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar