1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সিরাজগঞ্জে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

সিরাজগঞ্জে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪৯ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা, সিরাজগঞ্জ
রবিবার (৩০ আগস্ট) ২০২৬, সন্ধ্যা ৬টা ৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সিরাজগঞ্জের সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্সে সিজারিয়ান অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া খাতুন নামের এক গৃহবধূ। চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে জন্ম নেওয়া মা ও তিন নবজাতক বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাতে প্রসবের পর পরিবারজুড়ে আনন্দের জোয়ার বইছে।

শনিবার তানিয়া খাতুনকে সিজারিয়ান ডেলিভারির উদ্দেশ্যে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালের সিনিয়র নার্স মর্জিনা খাতুন পরীক্ষা-নিরীক্ষা করে জানান যে নরমাল ডেলিভারির সুযোগ রয়েছে। পরবর্তীতে চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

তানিয়ার স্বামী রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার মো. ওবায়দুল্লাহ। এই দম্পতির ঘরে আগে থেকেই একটি কন্যাসন্তান রয়েছে। এবার একসঙ্গে তিন পুত্রসন্তান জন্ম নেওয়ায় স্বজনরা আনন্দ প্রকাশ করেন। বর্তমানে মা ও তিন নবজাতক হাসপাতালটির ১০৫ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. আঞ্জুমানারা বকুল বলেন, নরমাল ডেলিভারিতে তিন সন্তানের প্রসব সফলভাবে সম্পন্ন হয়েছে। মা ও শিশুরা সবাই সুস্থ রয়েছে এবং তাদের প্রয়োজনীয় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar