1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে: মাগুরায় লোকজ ঐতিহ্যে ব্যতিক্রমী বিয়ে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে: মাগুরায় লোকজ ঐতিহ্যে ব্যতিক্রমী বিয়ে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯৫ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (৩০ আগস্ট), ২০২৬ | সন্ধ্যা ৬:০৮

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাগুরার শ্রীপুর উপজেলায় ঘোড়ায় চড়ে বরযাত্রা এবং পালকিতে কনে বিদায়ের মাধ্যমে গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্যের এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বরিশাট গ্রামে মহিষ ও গরুর গাড়ির বহর নিয়ে বরযাত্রীরা কনের বাড়িতে পৌঁছালে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. বদরুল আলম লিটুর ছেলে মো. শ্রাবণের সঙ্গে পার্শ্ববর্তী টুপিপাড়ার মো. আব্দুল হালিম শেখের মেয়ে নাবিয়া ইকরার বিয়েতে এই আয়োজন করা হয়। বরযাত্রীদের যাতায়াতের জন্য ১০টি গরুর গাড়ি ও পাঁচটি মহিষের গাড়ি ব্যবহার করা হয়। সানাইয়ের সুর ও ঢাক-ঢোলের বাদ্যের তালে বরের ঘোড়ায় চড়ে যাত্রা এবং গাড়ির বহর দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন স্থানীয়রা।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে ঐতিহ্যবাহী কাঠের পালকিতে করে বরের বাড়িতে নেওয়া হয়। এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করে বর মো. শ্রাবণ বলেন, “দীর্ঘদিনের লালিত শখ এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই দুই পরিবারের সম্মতিক্রমে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।”

কনে নাবিয়া ইকরা বলেন, “পালকিতে চড়ে শ্বশুরবাড়ি যাওয়ার একটি সুপ্ত স্বপ্ন আমার সবসময়ই ছিল। সেই স্বপ্নটি এভাবে বাস্তবে রূপ নেওয়ায় আমি ভীষণ আনন্দিত।”

বরের বাবা মো. বদরুল আলম লিটু বলেন, “কৃত্রিম আধুনিকতা এড়িয়ে পরিবারের সবার আন্তরিক ইচ্ছাতেই এই ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী বিয়ের পরিকল্পনা করা হয়েছিল, যা পুরো গ্রামবাসীর মাঝেও এক নির্মল আনন্দ ছড়িয়ে দিয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar