1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে খাল দখলমুক্ত, লিজ-বন্দোবস্ত বাতিল ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে গণশুনানী - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

শ্যামনগরে খাল দখলমুক্ত, লিজ-বন্দোবস্ত বাতিল ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে গণশুনানী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬৪ জন খবরটি পড়েছেন
ছবি। শ্যামনগরে খাল দখলমুক্ত, লিজ-বন্দোবস্ত বাতিল ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে গণশুনানী।

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খাল দখলমুক্ত, লিজ-বন্দোবস্ত বাতিল ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ৭৬নং পাতড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গণশুনানী অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেসি দলের সদস্য সচিব পীযূষ বাউলিয়া পিন্টুর সঞ্চালনায় ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল গফুর এর সভাপতিত্বে গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীম ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ৭৬নং পাতড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক তপন কুমার মন্ডল, ফিল্ম ফ্যাসালিটেটর মোস্তাক আহমদ, সিডিও ফিল্ড অরগানাইজার মিনারুল হক, সম্পা বিশ্বাস প্রমুখ। গণশুনানীতে শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

গণশুনানিতে কৃষকেরা আটকাটা খাল ও সোরা খাল খননসহ আটকাটা খাল ও অন্তাখালী খালের সংযোগ স্থলে একটি কালভার্ট নির্মাণের দাবি জানান। প্রতি বছর বর্ষার মৌসুমী জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাজার বিঘা জমির বীজতলাসহ ধান নষ্ট হয়ে যায়। তারা বলেন, খালটি খনন করা হলে হাজার হাজার কৃষক উপকৃত হবে। একটি ফসলের জায়গায় দুই থেকে তিনটি করে ফসল উৎপাদন করা সম্ভব হবে বলে জানান। এছাড়াও সারা বছর খালটিতে দেশীয় প্রজাতির মাছ পাওয়া যাবে। ফলে শত শত কৃষক খাল থেকে মৎস্য আহরণ করে পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে সক্ষম হবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজাননগর ও কৈখালী ইউনিয়নের খাল অবমুক্ত ও বন্দোবস্ত বাতিলের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে খাল গুলো খননের জন্য উপজেলা মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে বলে জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar