1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেশের বিমান সক্ষমতা বাড়াতে ১৪টি বোয়িং কিনছে সরকার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

দেশের বিমান সক্ষমতা বাড়াতে ১৪টি বোয়িং কিনছে সরকার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (৩১ আগস্ট), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের বিমান পরিবহন খাতের সক্ষমতা বাড়াতে সরকার ১৪টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আরও কিছু বিমান লিজে নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির তৈরি এয়ারবাস কেনার প্রক্রিয়াও চলমান রয়েছে। সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি আবদার ছিল—তাদের বোয়িংগুলো যেন ব্যবহার করা হয়। আমরা সেগুলো কিনছি এবং ব্যবহার করছি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা সব দিক থেকেই সক্ষমতা বাড়াব।’

তিনি আরও বলেন, ‘আগামী পাঁচ বছরে গত দুই দশকে পিছিয়ে পড়া উন্নয়নকাজ অনেকটাই এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এজন্য সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বের পাশাপাশি দেশ ও জনগণের প্রতি বাড়তি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।’

সভায় উন্নয়নের পাশাপাশি প্রশাসনের জবাবদিহি, মাদক নিয়ন্ত্রণ, সারের সুষম বণ্টন এবং ময়মনসিংহের দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনার বিষয়গুলো গুরুত্ব পায়। মন্ত্রী সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলে উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

সভায় ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বক্তব্য দেন। এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকনসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar