1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৩০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে ৬০টি ছাগল বিতরণ যশোরের বাঘারপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপকূলীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে শ্যামনগরে সহ-ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা রাঙামাটিতে দারিদ্র্য বিমোচনে সেলাই মেশিন বিতরণ নেত্রকোণায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় আগুন, ‘অগ্নিসংযোগের’ অভিযোগ নাসিরনগরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে ; জোড়াতালি দিয়ে চলছে পাঠদান যশোর সাব-রেজিস্ট্রি অফিসে জাল স্ট্যাম্প বিক্রির অভিযোগ, তোলপাড় ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহায়তা চেয়েছেন রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু পালনের প্রশিক্ষণ পেলেন ২০ জন সেনাসদস্যের চাকরিচ্যুতির দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

যশোরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ জন খবরটি পড়েছেন

অভয়নগর প্রতিনিধি
বুধবার (২ সেপ্টেম্বর), বিকেল ৪টা ১৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে জাফর ইকবাল (৩৫) নামে এক ভ্যানচালকের গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মায়ের দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিলকিছ বেগম, মেয়ে ফাতেমা খাতুন এবং স্ত্রীর বড় বোন খাদিজাকে থানায় নেওয়া হয়েছে।

নিহত জাফর ইকবাল একতারপুর গ্রামের মৃত আব্দুল ওহাব সরকারের ছেলে। নিহতের স্ত্রী বিলকিছ বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। এরপর তিনি ঘর থেকে বেরিয়ে যান এবং রাতে আর ফেরেননি। বুধবার সকালে ঘরের বারান্দার আড়ার সঙ্গে মরদেহ ঝুলতে দেখেন তিনি।

নিহতের মা সেলিনা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।”

তদন্ত ও আইনি ব্যবস্থা

অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, “জাফর ইকবাল নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা বলা সম্ভব হবে।”

তিনি আরও জানান, পরিবারের নিরাপত্তা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, মেয়ে ও স্ত্রীর বড় বোনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar