1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোল বন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় নাগরিকের মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

বেনাপোল বন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় নাগরিকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর
বুধবার (২ সেপ্টেম্বর), রাত ১০টা ৪০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ সফর শেষে নিজ দেশে ফেরার পথে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন জিএম বাস কাউন্টারের সামনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

নিহত গৌতম মিস্ত্রি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কল্যাণ নগর, সূর্য সেন পল্লী এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর টি৩৩১৬১৬১। পারিবারিক ও ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট গৌতম মিস্ত্রি ও তার স্ত্রী জাহানারা মিস্ত্রি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তারা বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

সফর শেষে বুধবার সকালে ভারতে ফিরে যাওয়ার জন্য তারা বরিশাল থেকে জিএম পরিবহনের একটি বাসে বেনাপোল পৌঁছান। বাস থেকে নামার পর তিনি তীব্র অসুস্থতা বোধ করেন এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান বলেন, “আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে স্বজনদের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। ভারতীয় হাইকমিশনের আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেলেই মরদেহ হস্তান্তর করা হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar