1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর), রাত ৮টা ৪৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২০০৭ সালের ৭ মার্চ তিনি গ্রেপ্তার হন।

তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ওইদিন ভোররাতে ঢাকা সেনানিবাসের বাসা থেকে গ্রেপ্তার করে কারান্তরীণ করা হয়। বিনা বিচারে প্রায় ১৮ মাস কারাবন্দী থাকার সময় রিমান্ডের নামে তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। নিষ্ঠুর নির্যাতনে তাঁর মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়।

মুমূর্ষু অবস্থায় তাঁকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। সেই থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনটিকে কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে।

উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালে তিনি লন্ডনে যান। দীর্ঘ প্রবাস জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar