1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জ্বালানি সংকটে সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

জ্বালানি সংকটে সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
শনিবার (৫ সেপ্টেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকটই দেশের সবচেয়ে বড় সমস্যা। এ সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, স্বৈরাচারী ও অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি হওয়া জ্বালানি সংকট নিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

বিএনপি রাজপথে থেকে আন্দোলন করেছে, কখনো গুপ্ত অবস্থায় কোনো কর্মকাণ্ড পরিচালনা করেনি। গুপ্তদের মধ্য থেকে কি কেউ অরাজকতা তৈরির চেষ্টা করছে? তারা কি স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করছে?

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে। মানুষের দুর্ভোগ কমাতে সরকারের পাশাপাশি দলের নেতা-কর্মীদেরও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar