নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্জাক গাজী (৫৮) নামে এক মুরগী খামারির মৃত্যু হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তার মুরগীর খামারে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক গাজী উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের মৃত আরশাদ আলী গাজী ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রাজ্জাক গাজী তার মুরগীর খামারের ওপরে বিদ্যুৎ এর ঘষা খাচ্ছিলো তাই সে বিদ্যুৎ এর তার সরিয়ে দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ ডাক্তার শাকির হোসেন জানান, হসপিটালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।