1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাবনায় পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু - bdtelegraph24.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ শিকারের ফাঁদ জব্দ, পালিয়ে গেল শিকারীরা কুষ্টিয়ায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ১, আহত ২০ ইয়েমেনে হুতিদের ওপর হামলার অনুরোধ সৌদি যুবরাজের, প্রত্যাখ্যান ট্রাম্পের পাবনায় পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ লোহাগাড়ায় বার আউলিয়া ডিগ্রি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫ ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা শাহজালাল বিমানবন্দরে ৮৬১ গ্রাম স্বর্ণসহ আটক ৩

পাবনায় পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি
শুক্রবার (১১ সেপ্টেম্বর), রাত ৮টা ৫৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের মাঠে গোসল করতে নেমে তারা ডুবে যায়।

নিহত শিশুরা হলো দাশপাড়া গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬) এবং একই গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭)।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশু তিনটি। এ সময় প্রথমে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অন্য দুজনও ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X