1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রেসক্লাব যশোরের নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম - bdtelegraph24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় মাকে কুপিয়ে ও শিশুকে আছাড় দিয়ে হ/ত্যা, আটক ১ গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: তদন্তের নির্দেশ মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু বাবার জানাজায় হাজির হতে পারলেন না পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজি লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগ, ‘অনুমতির’ দাবি নাকচ ইউএনওর দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ –কুবি শিক্ষিকা শামিমা নাসরিন আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস

প্রেসক্লাব যশোরের নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শনিবার (১৯ সেপ্টেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম নির্বাচিত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১২১ জন ভোটারের মধ্যে মোট ভোটার ভোট প্রদান করেন। সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন ৪১ ভোট এবং জুয়েল মৃধা পেয়েছেন ২৯ ভোট।

ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে গ্রামের কাগজের দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নিউ এজের সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট। কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদে সর্বোচ্চ ৯৬ ভোট পেয়ে শহিদ জয় প্রথম হন। নির্বাচিত অন্য সদস্যরা হলেন রফিকুল ইসলাম, গালিব হাসান পিল্টু, মুর্শিদুল আজিম হিরু, এস এম সোহেল ও তৌহিদ জামান।

ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছয়জন। তারা হলেন সহসভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি।

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এই নির্বাচন সম্পন্ন করেন। কমিটির অন্য দুই সদস্য ছিলেন অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar