1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
রবিবার (২০ সেপ্টেম্বর, ২০২৬) রাত ৮টা ৩১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, নোট অব ডিসেন্টসহ সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার বিকেলে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

কমিটির দ্বিতীয় দিনের বৈঠক সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাদের অনেকেই নোট অব ডিসেন্ট দিয়েছিলেন। তারা সেই বিষয়ে বৈঠকে বক্তব্য রেখেছেন।”

তিনি আরও বলেন, “তারা বলেছেন, যতটা দ্রুত সম্ভব আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করতে। অষ্টাদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি গ্রহণ করে সবার সাথে আলোচনার ভিত্তিতে সমঝোতায় পৌঁছালে জাতি বুঝতে পারবে যে, জুলাই জাতীয় সনদ সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে।”

বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—মাঠের রাজনীতিতে এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে বৈঠকে আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এটি সম্পূর্ণ অসত্য। আমরা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবে। আমরা যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনী বিল আনার চেষ্টা করব।”

আলোচনা শেষে প্রতিবেদনটি জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar