1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাবার জানাজায় হাজির হতে পারলেন না পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজি - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

বাবার জানাজায় হাজির হতে পারলেন না পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজির পিতা তবিবর রহমান ফারাজি (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

সোমবার (২১ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর উপজেলার রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

তবে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে জানাজায় উপস্থিত হতে পারেননি তাঁর ছোটছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি।

পারিবারের সদস্যরা জানিয়েছেন , তবিবর রহমান ফারাজি গত শনিবার দুপুরে হার্ট অ্যাটাক করেন। তাঁকে খুলনার একটি অভিজাত হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাঁর বড় ছেলে ডা. এনামুল কবির খুলনায় কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন। ছোট ছেলে বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি।

জানাজা শেষে তবিবার রহমান ফারাজির মরদেহ কয়ালখালি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকলেও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে জানাজায় উপস্থিত হতে পারেননি তাঁর ছোটছেলে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি।

তবিবর রহমান ফারাজি কর্মজীবনে খাদ্য বিভাগের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি দায়িত্বশীলতা ও সুনামের সঙ্গে কাজ করেছেন বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar