1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ শ্যামনগরে বেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুরে সকল প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত করার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত বাঘারপাড়ায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান: রাজ বেকস লাইভ বেকারিকে জরিমানা বাগেরহাটে শিশু হত্যা: পানের বরজে মিলল বস্তাবন্দি মরদেহ, আটক ৩ পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৫ জেলে উদ্ধার টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

যশোরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ জন খবরটি পড়েছেন

উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর), রাত ৭টা ৩০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের কেশবপুর উপজেলায় বজ্রপাতে জোনাব আলী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের নতুন মূলগ্রামের একটি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জোনাব আলী ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে হালকা বৃষ্টির মধ্যে জোনাব আলী বাড়ি থেকে বেরিয়ে নতুন মূলগ্রামের বিলে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় নতুন মূলগ্রাম ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar