1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় সীমাবদ্ধতা - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ শ্যামনগরে বেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুরে সকল প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত করার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত বাঘারপাড়ায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান: রাজ বেকস লাইভ বেকারিকে জরিমানা বাগেরহাটে শিশু হত্যা: পানের বরজে মিলল বস্তাবন্দি মরদেহ, আটক ৩ পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৫ জেলে উদ্ধার টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় সীমাবদ্ধতা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শুক্রবার (২৫ সেপ্টেম্বর), ২০২৬ | সকাল ১১টা ৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ এবং শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার। নতুন এই নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মন্ত্রিসভা এ বিষয়ে একটি ডিক্রি-ল’ অনুমোদন করে।

রোববার জাতীয়তাবাদী রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালির (এফডিআই) যুব শাখার এক সমাবেশে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এসব পরিবর্তনের কথা জানান। নতুন বিধান অনুযায়ী, ইতালির স্কুলে বোরকা ও নিকাব পরা অবৈধ হবে। একই সঙ্গে আগামী বছর থেকে শ্রেণিকক্ষে ইতালীয় ভাষায় কথা বলতে পারে না এমন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে।

সরকারের অনুমোদিত এই ডিক্রি-ল’ তাৎক্ষণিকভাবে কার্যকর হতে পারে। তবে আইন হিসেবে স্থায়ী করতে ৬০ দিনের মধ্যে এটি পার্লামেন্টে অনুমোদন করাতে হবে। এছাড়া দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার অনুমোদনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেসিডেন্টের উদ্বেগ

শিক্ষাক্ষেত্রে নতুন কোনো ধরনের বাধা তৈরি করা নিয়ে সতর্ক অবস্থান জানিয়েছেন প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা। চলতি সপ্তাহে তিনি শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলোনি বলেন, ইতালীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা এবং স্কুলে বোরকা ও নিকাব বন্ধ করার পদক্ষেপগুলো বিভাজন তৈরি করে না, বরং সাধারণ বোধের বিষয়। তিনি আরও বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থার দিকে এগোতে চায়, যেখানে নিয়মের সঙ্গে আপস না করেই শিক্ষার্থীদের একীভূত করা হবে।

নতুন এই পদক্ষেপ ইতালির স্কুলে ভাষাগত ও সাংস্কৃতিক একীভূতকরণ নিয়ে সরকারের নীতির অংশ হিসেবে সামনে এসেছে। তবে পার্লামেন্টে অনুমোদনের সময় ডিক্রি-ল’টি নিয়ে আরও আলোচনা ও পরিবর্তনের সুযোগ রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar