1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া ৮ জেলে ৫ দিন পর উদ্ধার - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ শ্যামনগরে বেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুরে সকল প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত করার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত বাঘারপাড়ায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান: রাজ বেকস লাইভ বেকারিকে জরিমানা বাগেরহাটে শিশু হত্যা: পানের বরজে মিলল বস্তাবন্দি মরদেহ, আটক ৩ পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৫ জেলে উদ্ধার টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া ৮ জেলে ৫ দিন পর উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
শুক্রবার (২৫ সেপ্টেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আট জেলেকে নিয়ে বোটটি কোকিলমনি এলাকা থেকে সমুদ্রে মাছ ধরতে যায়। মাঝপথে বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়লে সেটি সমুদ্রে ভাসতে থাকে। নেটওয়ার্কের বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে তীরে যোগাযোগ করতে পারেননি জেলেরা।

২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর বোটের এক জেলে মালিককে ফোন করে বিষয়টি জানান। এরপর বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের সঙ্গে যোগাযোগ করলে উদ্ধার অভিযান শুরু হয়।

কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি গভীর সমুদ্রে অবস্থান শনাক্ত করে বিকল বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং খাবার সরবরাহ করা হয়। বর্তমানে উদ্ধার করা বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar