1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

রাঙামাটিতে স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাঙামাটি পার্বত্য জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ খোরশেদ আলম, এনডিসি এবং যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান রাঙামাটি সফরে এলে সার্কিট হাউজে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাঙামাটি জেলার সিভিল সার্জন ও রাঙামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা।এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিভিল সার্জনের পারস্পরিক কুশল বিনিময় হয়। পরে জেলার সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে রাঙামাটি জেলার সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও মানসম্মত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন বিষয় সম্পর্কে সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময় হয়।স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগমন ও মতবিনিময়কে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে স্বাগত জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar