1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ স্বামীর - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পল্টন ট্র্যাজেডি দিবস স্মরণে শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লোহাগাড়া ভূমি অফিসে অর্থ দাবির অভিযোগ, ইউএনওর সঙ্গে বিএনপি নেতার বাগ্‌বিতণ্ডা ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে ৮৮ বোতল বিদেশি মদ, আটক ১ কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬ লোহাগাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ স্বামীর নবীনগরে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি, আটক সুমন দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

লোহাগাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ স্বামীর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৭ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ২০২৬, দুপুর ১টা ৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাহাব উদ্দিন (৩৩) নামে এক ব্যক্তি। গত ২৭ অক্টোবর লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর দেওয়া আবেদনে তিনি অভিযোগ করেন, তাঁর স্ত্রী স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে চলে গেছেন।

অভিযোগকারী সাহাব উদ্দিন উত্তর আমিরাবাদ ছোট বারোদোনা এলাকার কালু মিয়ার ছেলে এবং পেশায় একজন হোটেল কর্মচারী। তাঁর ভাষ্যমতে, প্রায় ১০ বছর আগে ইসলামী শরিয়াহ অনুযায়ী ইসমত আরা নিলার (২৭) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি শিশুসন্তান রয়েছে।

লিখিত অভিযোগে সাহাব উদ্দিন উল্লেখ করেন, পারিবারিক বিষয় ও ঋণসংক্রান্ত বিরোধ নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল। তাঁর দাবি, গত ২৩ অক্টোবর ভোরে স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ২৫ অক্টোবর তিনি স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন।

অভিযোগে আরও বলা হয়, পরদিন ২৬ অক্টোবর রাতে সাহাব উদ্দিনের অনুপস্থিতিতে স্ত্রী বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চলে যান। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। এ ছাড়া স্ত্রীর মা-বাবার বিরুদ্ধে গালিগালাজ ও মামলার হুমকির অভিযোগও করেছেন তিনি।

অভিযোগটি তদন্ত করে প্রকৃত সত্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ।

আবেদনে উল্লিখিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সাহাব উদ্দিন। তবে এ বিষয়ে তাঁর স্ত্রীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar