1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি, আটক সুমন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পল্টন ট্র্যাজেডি দিবস স্মরণে শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লোহাগাড়া ভূমি অফিসে অর্থ দাবির অভিযোগ, ইউএনওর সঙ্গে বিএনপি নেতার বাগ্‌বিতণ্ডা ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে ৮৮ বোতল বিদেশি মদ, আটক ১ কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬ লোহাগাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ স্বামীর নবীনগরে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি, আটক সুমন দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি, আটক সুমন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ০ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পেতে জাল উত্তরাধিকার সনদ দাখিল ও প্রকৃত ওয়ারিশদের তথ্য গোপন করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে সুমন তঞ্চঙ্গা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সুমন তঞ্চঙ্গা, পিতা তপন তঞ্চঙ্গা, রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় ক্ষতিপূরণের অর্থ পাওয়ার জন্য একটি আবেদন করেন। আবেদনে তিনি তার চাচা মৃত সুভাষ তঞ্চঙ্গার ওয়ারিশ হিসেবে নিজেকে দাবি করেন। এ সময় প্রকৃত ওয়ারিশদের নাম আড়াল করে একটি জাল উত্তরাধিকার সনদ দাখিল করেন বলে অভিযোগ ওঠে।আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সৈয়দ আবু হুরায়রা আদর দাখিল করা উত্তরাধিকার সনদটি জাল বলে শনাক্ত করেন। এতে জাল সনদ ব্যবহার করে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আদায়ের চেষ্টা এবং মিথ্যা তথ্য সরবরাহের বিষয়টি সামনে আসে।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(১)(চ) ধারা লঙ্ঘনের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত মামলা দায়েরের উদ্দেশ্যে তাকে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বিতরণে প্রকৃত ওয়ারিশদের অধিকার সুরক্ষা এবং জাল কাগজপত্রের মাধ্যমে অর্থ আদায়ের অপচেষ্টা ঠেকাতে সংশ্লিষ্ট নথিপত্র যথাযথভাবে যাচাই-বাছাইয়ের গুরুত্ব আবারও সামনে এসেছে এ ঘটনায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar