1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে নদীতে থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ ৪টি বোট ও ৭ প্রতিষ্ঠানের বালু জব্দ - bdtelegraph24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিলে অংশ নেওয়ায় যুবক গ্রেপ্তার শ্যামনগরে নদীতে থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ ৪টি বোট ও ৭ প্রতিষ্ঠানের বালু জব্দ অভয়নগরে তাদাব্বুরুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর যশোরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা লোহাগাড়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আবু তাহের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার উদ্যোগ: কমবে ৬ ঘণ্টার যাত্রা ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবিক মর্যাদার চ্যালেঞ্জ মোকাবিলায় বিইউপিতে সেমিনার অনুষ্ঠিত ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, অগ্রাধিকার পাবে বগুড়া বরিশাল বিশ্ববিদ্যালয় ও আভাস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

শ্যামনগরে নদীতে থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ ৪টি বোট ও ৭ প্রতিষ্ঠানের বালু জব্দ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিজস্ব প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের ড্রেজারসহ চারটি বোট জব্দ করেছে প্রশাসন। এসময় খোলপেটুয়া নদীর তীরবর্তী আবু মুছা ও কামরুজ্জামান কোম্পানীসহ মোট সাতটি প্রতিষ্ঠানের বালুর গাঁদা জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে উত্তোলনকৃত বালু ক্রয়-বিক্রয়ে জড়িত আবু মুছা কোম্পানীর ম্যানেজার আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাসসহ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন। এসময় উপজেলা প্রশাসন ও শ্যামনগর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানায় ইজারা না থাকার পরও কিছু ব্যক্তি অবৈধভাবে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করছিল। বিষয়টি নিয়ে সুধী মহলসহ স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের কাছে ভাঙনের শঙ্কার কথা জানিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আবেদন করে। একপর্যায়ে শ্যামনগর উপজেলা প্রশাসন গত ৯ নভেম্বর থেকে খোলপেটুয়া নদীতে অভিযান শুরু করে।

এদিকে ভ্রাম্যমান আদালত সূত্র নিশ্চিত করে জানায় বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলপেটুয়া নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। একপর্যায়ে তারা খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজারস্থাপনকৃত অবস্থায় চারটি ইঞ্জিনচালিত বোট জব্দ করে। পরবর্তীতে নওয়াবেঁকী ও আটুলিয়া এলাকায় নদীর চরে গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানাধীন সাতটি বালুর গাঁদা জব্দ করে। এসময় আবু মুছার মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে দুই মাসের কারাদন্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে।

ভ্রাম্যমান আদালত সুত্র আরও জানায় জব্দকৃত বালুর গাঁদা ও ইঞ্জিনচালিত বোটগুলো স্থানীয় চেয়ারম্যান ও সহকারী ইউনিয়ন ভূমি কমকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে দাম নির্ধারণ করে তা প্রকাশ্যে নিলামে বিক্রির পর সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar