দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আবু নাইম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মুন্সিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু নাইম শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের রেজাউল-রুবিনা দম্পতির ছেলে। গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মশাল মিছিলে তাকে সামনের সারিতে দেখা যায় বলে জানিয়েছে পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।