1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতি: ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে শীর্ষস্থান অর্জন - bdtelegraph24.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতি: ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে শীর্ষস্থান অর্জন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ হরমুজ প্রণালিতে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা পড়লেন কারবারি দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়াত আমির কাপ্তাই লেকে জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা: সেরা ফয়সাল ও মুক্তি অভয়নগরে জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি, নৌযান চলাচল বন্ধ জবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদলের অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ; আটক ৪ কর্মকর্তা গ্রাম থেকে শহর-প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিপিডিএর উদ্যোগ

এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতি: ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে শীর্ষস্থান অর্জন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (১৬ নভেম্বর), ২০২৬ | রাত ৮:৫৯

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দক্ষিণ কোরিয়ার জাতীয় কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির অভিযোগ স্বীকার করেছেন শীর্ষস্থান অর্জনকারী এক পরীক্ষার্থী। ১৬০টি প্রশ্নের মধ্যে ১৫৯টির সঠিক উত্তর দিয়ে উত্তীর্ণ হওয়ার পর তার ফলাফল নিয়ে সন্দেহ তৈরি হয়। রোববার (১৫ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে নিজের অপরাধ স্বীকার করেন হান পদবির ওই পরীক্ষার্থী।

এপ্রিল ও জুলাই মাসে অনুষ্ঠিত যোগ্যতা যাচাইয়ের দুই ধাপের পরীক্ষাতেই প্রথম হন তিনি। প্রথম ধাপে ৪০০ নম্বরের মধ্যে তিনি ৩৯৭.৫০ নম্বর পান। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল করায় তার বিরুদ্ধে স্মার্ট চশমা ব্যবহার করে জালিয়াতির অভিযোগ ওঠে। শুরুতে অস্বীকার করলেও পরে ইউটিউব ভিডিওতে তিনি ইলেকট্রনিক যন্ত্রপাতি ও এআই ব্যবহারের কথা স্বীকার করেন।

হান জানান, পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলতে তিনি একটি ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করেন। সেই ছবি এআই ব্যবস্থায় পাঠিয়ে উত্তর সংগ্রহ করে স্মার্টফোনের মাধ্যমে দেখে নেন। তিনি সিউল পুলিশের কাছে এ বিষয়ে লিখিত স্বীকারোক্তি জমা দিয়েছেন।

সিউল মহানগর পুলিশ জানায়, রোববার সকালে পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে লিখিত স্বীকারোক্তি পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় এ ধরনের পরীক্ষা পেশাগত ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এআই ব্যবহার করে জালিয়াতির ঘটনায় দেশটিতে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থাকায় এ ধরনের জালিয়াতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।”

তিনি আরও জানান, জালিয়াতির বিষয়ে করণীয় ঠিক করতে প্রেসিডেন্টের নীতিবিষয়ক চিফ অব স্টাফের সভাপতিত্বে রোববার বিকালে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী হান সঙ-সুক ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সরকারের আগাম প্রস্তুতির কথা জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar