1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিজিবির অভিযানে সীমান্তে ২ জন মানব পাচারে সহায়তাকারী ও চোরাকারবারী আটক - bdtelegraph24.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ হরমুজ প্রণালিতে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা পড়লেন কারবারি দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়াত আমির কাপ্তাই লেকে জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা: সেরা ফয়সাল ও মুক্তি অভয়নগরে জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি, নৌযান চলাচল বন্ধ জবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদলের অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ; আটক ৪ কর্মকর্তা গ্রাম থেকে শহর-প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিপিডিএর উদ্যোগ প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

বিজিবির অভিযানে সীমান্তে ২ জন মানব পাচারে সহায়তাকারী ও চোরাকারবারী আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে অভিযান চালিয়ে ২ জন মানব পাচারে সহায়তাকারী ও চোরাকারবারীকে আটক করেছে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।

আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে আইজুল গাজী (৩৮) ও একই ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামের মৃত মনসুর মোল্লার ছেলে মোঃ দেলোয়ার (৪২)।

তিনি বলেন, সুবেদার খোরশেদ আলম এবং নায়েব সুবেদার রেজাউল কবির এর নেতৃত্বে ১৫ নভেম্বর রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধীনস্থ উত্তর কৈখালী এবং কৈখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা হতে সীমান্তে মানব পাচারে সহায়তাকারী ও চোরাকারবারী দুই জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, কালিঞ্চি খালের গোড়ায় অবস্থিত দোকান থেকে বিতর্কিত গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তিবর্গকে পারাপারের বিষয়ে সলাপরামর্শ চলাকালীন সময়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা সীমান্তে চোরাচালান, মানব পাচারসহ অন্যান্য অবৈধ কার্যক্রম পরিচালনা করে থাকে। সীমান্তে অবৈধ কার্যক্রমের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar