1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাটোরের দত্তপাড়া বাজারে দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ - bdtelegraph24.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ হরমুজ প্রণালিতে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা পড়লেন কারবারি দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়াত আমির কাপ্তাই লেকে জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা: সেরা ফয়সাল ও মুক্তি অভয়নগরে জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি, নৌযান চলাচল বন্ধ জবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদলের অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ; আটক ৪ কর্মকর্তা গ্রাম থেকে শহর-প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিপিডিএর উদ্যোগ প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

নাটোরের দত্তপাড়া বাজারে দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৯ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা, নাটোর
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৪৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নাটোর সদরের দত্তপাড়া বাজারে তিনটি মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে একদল দুর্বৃত্ত। রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে শহরতলির এই বাজারে আতঙ্ক সৃষ্টি করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে দুটি মাইক্রোবাস, একটি পিকআপ ও একটি প্রাইভেটকারযোগে ১০ থেকে ১৫ জনের একটি দল বাজারে প্রবেশ করে। তারা প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং এরপর ১০০ থেকে দেড়শ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় দুর্বৃত্তরা একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করেও গুলি চালায়।

ঘটনার পর দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বনপাড়ার দিকে পালিয়ে যায়। আকস্মিক এই হামলায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা আগেই এলাকা ত্যাগ করে।

এই ঘটনার পর নিষিদ্ধ আওয়ামী লীগকে অভিযুক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “ঘটনার পরপরই নাশকতাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar